বউ-শাশুরী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

শাশুরী তো মা নয়,শুধুই মায়ের মতন ,
করেনি গর্ভে ধারণ, সয়নি প্রসব বেদন।
করেনি মল-মূত্র সাফ,পায়নিকো দুঃখ তাপ,
লালন-পালনের কষ্ট,সব পেল মাপ।

আমারি বাহু ডোরে,তার প্রিয় সন্তান,
তাই দায়ে পরা ভালবাসা,খোঁজে নিজ কল্যাণ।
শুধু কবুল মন্ত্র-সূত্রে গাঁথা এই বাঁধন,
ফের মন্ত্র পাঠে হয় সম্পর্কের পতন।

জামাই-ছেলে,বধূ-মেয়ে,হয়না কভু সমান,
নিজ রক্তের প্রতি,থাকেই অধিক টান।

সুখ চাও মেয়ের শুধু,বউকে কর অপমান,
দু’য়ের মাঝে খোঁজ কেন,এত ব্যবধান।
শাশুরী তো মা নয়,তবুও মায়ের মতন,
ক্ষতি কি যদি করি, মাতৃ সম যতন।
বউ ভাবো,সে-ই মা, নেই কোন ফাঁক,
শাশুরী ভাবো,সে-ই মেয়ে,দাও মধুর ডাক।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০১-২০১৮ ০০:৫৬ মিঃ

খুব ভালো লাগা কাব্য ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026